• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

নোটিশ ছাড়াই সাতক্ষীরার সরকারি স্কুলগুলোতে ২য় দিনেও বার্ষিক পরীক্ষায় অংশ নিতে পারেনি শিক্ষার্থীরা, অভিভাবক ও শিক্ষার্থীদের ক্ষোভ

রিপোর্টার: / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: চার দফা দাবিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চলমান কর্মবিরতির কারণে সাতক্ষীরার চারটি সরকারি বিদ্যালয়ে দ্বিতীয় দিনেও বার্ষিক পরীক্ষায় অংশ নিতে পারেনি শিক্ষার্থীরা। কোন প্রকার নোটিশ ছাড়াই পরীক্ষা বন্ধ করে দেয়ায় অধিকাংশ শিক্ষার্থীরা পড়েন বিপাকে। একপর্যায়ে, অভিভাবকরা বিদ্যালয়ের গেটের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করে নিরুপায় হয়ে তাদের সন্তানদের নিয়ে বাড়ি ফিরে যান। অভিভাবক ও শিক্ষার্থীরা এসময় ক্ষোভ প্রকাশ করেন।

তবে, শিক্ষকরা বলছেন, চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। কর্মবিরতি প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি এবং দাবি পূরণ না হলে তারা চলমান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষনা দেন শিক্ষকরা।

এদিকে, হতাশা এবং ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, শিক্ষকদের দাবি থাকতেই পারে কিন্তু কোন প্রকার নোটিশ ছাড়াই পরীক্ষা বন্ধ রেখে আন্দোলন করা মোটেও ঠিক হচ্ছে না। এতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন, মানসিক স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। অনিশ্চয়তার মূখে পড়ছে শিক্ষার্থীদের ভবিষ্যত।

সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম টুকু জানান, একজন শিক্ষক হিসেবে শিক্ষকদের দাবির সাথে একমত। কিন্তু পরীক্ষা বন্ধ করে এধরনের আন্দোলন মোটেও ঠিক হচ্ছে না। বাচ্চাদের উপকরণ বানিয়ে আন্দোলনটাকে এক সাথে না করার পরামর্শ তার।

উল্লেখ্য, সাতক্ষীরার যে চারটি সরকারী বিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্বিতীয় দিনেও পরীক্ষায় অংশ নিতে পরিননি সে বিদ্যালয় গুলো হলো, সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়, সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়, তালা বি.দে সরকারি উচ্চ বিদ্যালয় ও শহীদ আলী আহমদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ