• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কালিগঞ্জের নলতায় সড়ক ও জনপথের উচ্ছেদ অভিযান

রিপোর্টার: / ১৫০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে সওজের উদ্যোগে এ অভিযান শুরু হয়।

অবৈধভাবে নির্মিত স্থাপনা দীর্ঘদিন ধরে সওজের মালিকানাধীন ভূমি দখল করে রাখা হয়েছিল এমন অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা ভ্রাম্যমাণ অভিযানে অংশ নেন। অভিযানের সময় বেশ কয়েকটি স্থাপনা ভাঙচুর করা হয় এবং দখলকারীদের সরিয়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন সড়ক ও জনপথ বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তারা।

তারা জানান, সরকারি স্থাপনা ও রাস্তাঘাটের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান চলবে। পাশাপাশি দখলকারীদের সতর্ক করে বলা হয় সওজের জমিতে নতুন করে কোনো অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয়দের অনেকেই উচ্ছেদ কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, দখলমুক্ত হওয়ার ফলে সড়কের পাশের ঝুঁকি কমবে এবং যান চলাচল আরও স্বাভাবিক হবে। অভিযানের সার্বিক পরিস্থিতি পুলিশের সহায়তায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ