• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত

রিপোর্টার: / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক: কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম কুদ্দুস ভূঁইয়াকে অবশেষে বরখাস্ত করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে তাকে দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হলেও তিনি সেখানে যোগ দেননি। এতে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এতে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছরের ২০ আগস্ট কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম কুদ্দুস ভূঁইয়াকে দিনাজপু ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হলেও তিনি বদলিকৃত কর্মস্থলে যোগ দেননি এবং নিয়মিত অফিসে গরহাজির থাকছেন।

কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করে বদলিকৃত কর্মস্থলে যোগ না দেওয়া সরকারি কর্মচারী বিধিমালা অনুসারে অসদাচরণের শামিল। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুসারে অসদাচরণের অভিযোগে অভিযুক্ত হওয়ায় ২০ আগস্ট থেকে সরকারি চাকরি থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

এতে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন শামীম কুদ্দুস ভূঁইয়া বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।

এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) রাশেদুল হক চৌধুরী বলেন, শামীম কুদ্দুস ভূঁইয়া অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হিসাবে কর্মরত ছিলেন। গত দুদিন আগে তিনি কুমিল্লা ছেড়ে চলে গেছেন। বর্তমানে তার অবস্থান সম্পর্কে আমরা অবগত নই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ