• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

দেবহাটায় এগারোশ ৬১ বোতল ভারতীয় মাদক উদ্ধার

রিপোর্টার: / ১৭২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি, দেবহাটা: দেবহাটায় এগার ‘শ’ ৬১ বোতল ভারতীয় মাদক উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য আটক করে। নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক, পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার রাজীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি’র সদস্যরা সীমান্তবর্তী এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উইনসিরিক্স সিরাপ এবং ভারতীয় অফিসার্স চয়েজ মদ আটক করেছে। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ উনসত্তর হাজার নয়শত টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে বিওপি কমান্ডার নায়েব সুবেদার শাহজাহান আলী এর দিক নির্দেশনায় কমান্ডার হাবিলদার মহসিন গাজী “বসন্তপুর বেড়িবাঁধ এলাকা থেকে ৬৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় উইসিরিক্স সিরাপ এবং ৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ জব্দ করে।

এছাড়াও শাখরা বিওপির কমান্ডার নায়েব সুবেদার ফিরোজ আহম্মেদ” এর নেতৃত্বে একটি “ভাতশালা সুইচ গেইট” এলাকা হতে ৫২৫ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনসিরিক্স সিরাপ উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য আমদানির সাথে জড়িতদের ধরার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ