• আজ- রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
এলএনজি আসছে ১ লাখ ৯৩ হাজার টন আমার এলাকায় ওয়াজ হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা এশিয়া কাপে ইতিহাস গড়ে সোনা জিতল বাংলাদেশ যুদ্ধের মধ্যেই প্রতিদিন প্রায় ১৪ কোটি ডলার আয় করছে ইরান খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন স্বাধীনতা দিবসের ডিসপ্লে অনুষ্ঠানে ‘রাজাকার’ চরিত্র নিয়ে জামায়াত এমপির বাধার অভিযোগ সাতক্ষীরায় তেল নিতে লাগবে ডিসির সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’ কালিগঞ্জে স্বাধীনতা দিবস ও ঈদ আনন্দ মেলা উপলক্ষে গ্রামীণ ঐতিহ্যের মিলনমেলা যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রিপোর্টার: / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের মৃত মনতাজ গাজীর পুত্র গনি গাজী (৭৪) কে রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে গোয়ালডাঙ্গা সরদার বাড়ি জামে মসজিদ ঈদগাহ মাঠে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়।
গোয়ালডাঙ্গা গ্রামের মৃত মনতাজ গাজীর পুত্র বীর মুক্তিযোদ্ধা গনি গাজী দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে পড়েছিল।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, ৩পুত্র ও ৫কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু এর উপস্থিতিতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অফ ওনার প্রদান করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আঃ করিম, বীর মুক্তিযোদ্ধা জাবেদ আলী গাজী, কার্তিক চন্দ্র মন্ডল, বড়দল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ, গোয়ালডাঙ্গা সরদার বাড়ি পুরাতন জামে মসজিদের সভাপতি আব্দুর রশিদ সরদার, সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গার্ড অফ অনার ও জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ