• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সাতক্ষীরায় সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক মতবিনিময় সভা

রিপোর্টার: / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী আচরণবিধি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকাল ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার মিস আফরোজা আক্তার।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মইনুল মইন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ^াস, জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাতক্ষীরা-১ আসনের ধানের শীষের প্রার্তী হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির আহবায়ক রহতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম মুুকুল, সেক্রেটারী মাও. আজিজুর রহমান প্রমুখ। এতে পুলিশ প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সাতক্ষীরা চারটি আসনের সম্ভাব্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ, অপপ্রচার ও সহিংসতা পরিহার এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জানানো হয়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

এ ক্ষেত্রে সম্ভাব্য প্রার্থীদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কঠোর আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সভায় আরো জানানো হয়।

এ সময় ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ, নির্বাচনী প্রচারণায় শালীনতা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল পক্ষকে সহযোগিতার আহ্বান জানানো হয়। সভা শেষে উপস্থিত সম্ভাব্য প্রার্থীরা শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রশাসনের সঙ্গে সহযোগিতার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ