
নিজস্ব প্রতিনিধি: সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক মনিরুল ইসলাম মনি। আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকার বাসিন্দা।
মনিরুল ইসলাম মনি দীর্ঘদিন দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
তিনি হৃদরোগ সমস্যায় ভুগছিলেন। আজ সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
সাংবাদিক মনিরুল ইসলাম মনি ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও পেশাদার সাংবাদিক। সাংবাদিকতায় তার অবদান ও সহকর্মীদের প্রতি তার আন্তরিকতা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা অপূরণীয়।
সংবাদিক মনিরুল ইসলাম মনির মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন দৈনিক অপরাধ বার্তার প্রকাশক শাহিনুর রহমান ও সস্পাদক রেহেনা পারভীন।