• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কালিগঞ্জে দুই সন্তানের জননীর বিষপানে আত্মহত্যা

রিপোর্টার: / ১৩৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে দুই সন্তানের জননী রহস্যজনকভাবে বিষপান করে আত্মহত্যা করেছেন। নিহত গৃহবধুর নাম মনিরা খাতুন (৩২)।

সে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের প্রবাসী আখতারুজ্জামান টিটুর স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতের স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি বাড়িতে আসেন। পারিবারিক কলহের জের ধরে রবিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মনিরা খাতুন বিষ পান করেন। পরে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেয়ে দ্রুত স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করার চেষ্টা করলেও তিনি মারা যান। সংবাদ পেয়ে কালিগঞ্জ থানার এসআই মো. মহিবুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

 

পরবর্তীতে সোমবার (২২ ডিসেম্বর) মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল জানান, ময়নাতদন্ত শেষে সুরতহাল ও তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় থানায় সোমবার (২২ ডিসেম্বর) একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৪৭/২৫। ময়নাতদন্ত শেষে সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গ থেকে নিহতের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ