• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলের পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

রিপোর্টার: / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফুলের দেশে ফুলের মেলায় আমরা রঙিন ফুল, মানুষ গড়ার স্বপ্ন নিয়ে প্রত্যয় আইডিয়াল স্কুল এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক আলমগীর হোসেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন প্রত্যয় গ্রুপের চেয়ারম্যান মোঃ আজগর আলী, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, প্রত্যয় আইডিয়াল স্কুলের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রত্যয় ফিন্যান্সিয়াল গ্রুপের ডিএসডি নাজমুল হুদা ও শেখ আবু তাহের প্রমুখ।

বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসলামী সংগীত পরিবেশন ও ইংরেজি বক্তব্য উপস্থাপন করে। পরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ