• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী

আশাশুনিতে আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

রিপোর্টার: / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনির তালবাড়িয়ায় আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার কাদাকাটি ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে।

 

এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগে ও সরেজমিন ঘুরে অর্জুন কুমার মন্ডল ও তার ভাই রবীন্দ্রনাথ মণ্ডলের সাথে কথা বলে জানা গেছে, তালবাড়িয়া গ্রামের মৃত কালিপদ মন্ডল এর পুত্র শচীন্দ্রনাথ মন্ডল গংদের একই গ্রামের মৃত শুকলাল মন্ডলের পুত্র সত্য রঞ্জন মন্ডল, তারক মন্ডল, বিনয় কৃষ্ণ মন্ডল ও সত্য রঞ্জন মন্ডলের পুত্র রাজেশ মন্ডলের সাথে দীর্ঘদিন যাবত তালবাড়িয়া মৌজার ৬২নং জে.এল, ৭৮ ও ১২২ নং খতিয়ানর ১১৫ দাগে ২৪ শতক জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল।

 

ওই জায়গা জমি নিয়ে প্রতিপক্ষরা দখলে যাওয়ার পায়তারা করলে শচীন্দ্রনাথ মন্ডল বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৭/১২/২৫ তারিখে ১৪৫ ধারায় একটি পিটিশন মামলা দায়ের করেন। মামলাটি আদালত আমলে নিয়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় (ওসি) আশাশুনি থানাকে এ আদেশ বাস্তবায়নের নির্দেশ দেন। পুলিশ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য লিখিত নোটিশ প্রদান করেন। অথচ প্রতিপক্ষরা আদালতের নির্দেশ অমান্য করে পাকা ঘর নির্মাণ কাজ গায়ের জোরে চালিয়ে যাচ্ছে।

 

এ বিষয়ে প্রতিপক্ষ তারক মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আদালতের নিষেধাজ্ঞা ১১৫ দাগ। সেখানে আমরা কাজ করছি না ১১৭ দাগে কাজ করছি। এব্যাপারে অভিযোগকারী শচীন্দ্রনাথ মন্ডল গংরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে আদালতের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ