• আজ- রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

কালিগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক উদ্ধার

রিপোর্টার: / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা এলাকা থেকে শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে এক মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে।

পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিশুটিকে চিকিৎসার জন্য কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে নবজাতকটি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ভারসাম্যহীন নারীর নবজাতক শিশুকে উদ্ধার করে প্রাথমিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, সেখানে কর্তব্যরত চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে শিশুটি। আমরা ভারসাম্যহীন ওই নারীর পিতা মাতাকে খবর দিয়েছি তারা আসলে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ