• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা মামলায় আরও ১জন গ্রেপ্তার

রিপোর্টার: / ৭৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

জি এম আমিনুল হক: সাতক্ষীরা সদর উপজেলার ব্রক্ষ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলা মামলায় আরও ১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ব্রহ্মরাজপুর উমরাপাড়া গ্রামের নোবাত আলী সরদারের পুত্র শামীম সরদার (৩০)। তাকে পুলিশ অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা অবস্থায় তার শ্বশুর বাড়ি দেবনগর গ্রাম থেকে আটক করা হয়। 

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান জানান, সাতক্ষীরা সদরের নেহালপুর এলাকার হাজীখালী গেট হতে শালিখাডাঙ্গা পর্যন্ত নদীর বাম ও ডান তীর হতে অবৈধভাবে মাটি বালু সংগ্রহ করছে আসামীরা। পরবর্তীতে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড এর উপ-সহকারী প্রকৌশলী মোঃ লিয়াকত আলী নিয়োজিত প্রতিনিধিকে ঘটনাস্থলে পাঠালে তাকে আসামীরা হুমকি-ধামকি প্রদান করে।

বিষয়টি বাদীকে অবহিত করলে বাদী তাৎক্ষণিকভাবে ব্রহ্মরাজপুর ক্যাম্প ইনচার্জকে মৌখিলভাবে অবহিত করেন। ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের অফিসার ফোর্সসহ ২৪ ডিসেম্বর সকাল অনুমান সাড়ে ৯টার সময় ঘটনাস্থলে পৌঁছে একটি মাটি ভর্তি ট্রলিসহ আসামী কেসমত আলীকে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন। অন্যান্য আসামীরা এই সংবাদ পেয়ে সকাল সাড়ে ৯ টার দিকে সাতক্ষীরা সদর থানাধীন ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পে হাজির হয়ে মাটির ট্রলি ও আসামী কিসমত আলীকে ছিনিয়ে নিয়া যায়।

ওসি মুহাঃ মাসুদুর রহমান আরো জানান, সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক দিক-নির্দেশনায় তার নেতৃত্বে ২৭ ডিসেম্বর দিবাগত রাতে তা এসআই মোঃ সাইদুল ইসলামসহ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে সরকারী কাজে বাধা প্রদান করার মামলায় ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার ভিডিও ফুটেজ দেখে সনাক্তের পর প্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা তার শ্বশুর বাড়ি দেবনগর গ্রাম থেকে আটক করে। তিনি প্রেমকুমার নামক একটি ফেক ফেসবুক আইডি দিয়ে বিভিন্ন অপপ্রচারসহ উস্কানিমূলক তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করে আসছিল।

তদন্ত কর্মকর্তা জানিয়েছেন তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে ছিনিয়ে নেওয়া আসামি ও ট্রলি উদ্ধার করা হবে। ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির হামলার মামলায় পুলিশ এখন পর্যন্ত মোট ৪জন আসামিকে গ্রেফতার করেছে এবং অবশিষ্ট আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ