• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

অবশেষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কবির হোসেন আকনের যোগদান

রিপোর্টার: / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক চলতি (দায়িত্ব প্রাপ্ত) মো. কবির হোসেন আকন আনুষ্ঠানিকভাবে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছেন।

 

বৃহস্পতিবার (১ জানুয়ারী) বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী দায়িত্বভার হস্তান্তর করেন এবং ফুল দিয়ে বরণ করে নেন।

 

এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে স্বতঃস্ফূর্তভাবে ফুল দিয়ে বরণ করে নেন।

 

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ৩৭.০০.০০০০.০৭১.১২.০২১.২৫-৫০১ নম্বর স্মারকের প্রজ্ঞাপনমূলে তালিকার ক্রমিক নং ১২, পিডিএস আইডি ২০১৬৭০২৯৮৫ মোঃ কবির হোসেন আকনকে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সরকারি প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়। কিন্তু মহা দূর্ণীতিবাজ সদ্য সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দিন তাকে দায়িত্বভার হস্তান্তর না করে তালবাহানা করতে থাকেন।

 

অবশেষে কবির হোসেন আকন বৃহস্পতিবার তার দায়িত্বভার গ্রহণ করেছেন।

 

দায়িত্বভার হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক (দিবা) অহিদা সুলতানা, সহকারি প্রধান শিক্ষক (প্রভাতী) শফিউল ইসলাম, সিনিয়র শিক্ষক মোস্তফা মনিরুজ্জামান, সিনিয়র শিক্ষক মো. হাবিবুল্লাহ, সহকারী শিক্ষক মো. খোরশেদ আলম, মো. মমতাজ হোসেন, মোঃ রবিউল ইসলাম, দীপা সিন্ধু তরফদার, সোনিয়া সুলতানা, মোঃ তাজুর হোসেন, মোঃ মনিরুজ্জামান, মোঃ হেদায়েতুল্লাহ সহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ