• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

জাতীয় নির্বাচনকে সামনে রেখে আশাশুনিতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান

রিপোর্টার: / ১৫২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: জাতীয় নির্বাচনকে সামনে রেখে আশাশুনিতে যৌথ বাহিনীর নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা রক্ষার্থে বিশেষ মহড়া পরিচালনা করা হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার এ বিশেষ মহড়া পরিচালনা করেন। বিশেষ মহড়া পরিচালনাকালে উপজেলার বড়দল ইউনিয়নের বড়দল বাজার ও গোয়ালডাঙ্গা বাজার সহ বিভিন্ন বাজার পরিদর্শন করে দোকানে দাহ‍্য পদার্থ পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিন, গ্যাস সিলিন্ডার ও অ্যালকোহল লাইসেন্স বিহীন বিক্রয় না করার জন্য নিষেধ করা সহ প্রত্যেক দোকানে মূল্য তালিকা টানানোর কথা বলা হয়েছে।
এছাড়া লাইসেন্স বিহীন মোটরসাইকেল না চালানো ও হেলমেট বিভিন্ন মোটরসাইকেল ড্রাইভারদের হেলমেট পড়ে গাড়ি চালানোর জন্য নির্দেশ প্রদান করেন। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার।
এ সময় থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান, আশাশুনিতে দায়িত্ব রত ক্যাম্পের সেনা সদস্য উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ