• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

রিপোর্টার: / ৪৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির ২০২৬ সালের ক্যালেন্ডারের মোড়ক করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকালে জেলা স্কাউটস ভবনে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করে স্বপ্নসিঁড়ির সভাপতি ও জেলা রোভার স্কাউটস এর সহকারী কমিশনার নাজমুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আশরাফ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের সহ-সভাপতি ঈদুজ্জামান ঈদ্রিস, স্বপ্নসিঁড়ির উপদেষ্টা জামাল উদ্দীন, প্রভাষক ওবায়দুল্লাহ আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন উপ কমিটির আহবায়ক সালাউদ্দীন রানা।

স্বপ্নসিঁড়ির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চলনায় বক্তব্য রাখেন প্রাক্তন খুলনা বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, অর্থ সম্পাদক সেলিম হোসেন, জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি আল শাহরিয়ার অনিক, রোভার মাহবুবুর রহমান সিয়াম, আবির সরকার প্রমুখ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ