• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ৪ কর্মকর্তার পদত্যাগ

রিপোর্টার: / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ চারজন কর্মকর্তা একযোগে পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন কমিটির যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ এবং দুইজন নির্বাহী সদস্য। সোমবার (৫ জানুয়ারি, ২০২৬) সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর তারা পৃথকভাবে এই পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারী কর্মকর্তারা হলেন— যুগ্ম সম্পাদক মো: নুরুল আমিন, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, সদস্য সুনীল কুমার ঘোষ এবং সদস্য আসাদুর রহমান বাবু।

পদত্যাগপত্রগুলোতে ভিন্ন ভিন্ন কারণ দর্শানো হয়েছে। তবে সবচেয়ে জোরালো অভিযোগ তুলেছেন যুগ্ম সম্পাদক মো: নুরুল আমিন। তিনি তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, “বর্তমানে সমিতিতে গঠনতন্ত্র বহির্ভূত বিভিন্ন কার্যাদি পরিচালিত হচ্ছে। আমাকে যুগ্ম সম্পাদকের কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না। এমতাবস্থায় গঠনতন্ত্র অনুযায়ী আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না বলে আমি পদত্যাগ করতে আগ্রহী।”

অন্যদিকে, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম এবং সদস্য সুনীল কুমার ঘোষ ও আসাদুর রহমান বাবু তাদের পদত্যাগপত্রে কোনো সুনির্দিষ্ট সাংগঠনিক অভিযোগ না তুলে কেবল ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করেছেন।

একযোগে গুরুত্বপূর্ণ চারটি পদের এই পদত্যাগের ঘটনায় সাতক্ষীরা আইনজীবী অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গঠনতন্ত্র বহির্ভূত কর্মকাণ্ডের যে অভিযোগ উঠেছে, তা নিয়ে সাধারণ আইনজীবীদের মধ্যে নানা গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সমিতির সভাপতি বা সাধারণ সম্পাদকের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পদত্যাগপত্রগুলো গ্রহণ করা হবে কি না বা শূন্য পদ পূরণে পরবর্তীতে কী ব্যবস্থা নেওয়া হবে, তা সমিতির আগামী সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ