• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী

কালিগঞ্জে উপজেলা প্রকৌশলী জাকিরের বিরুদ্ধে বিক্রিত রডের নিলাম নাটকের অভিযোগ

রিপোর্টার: / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: নির্মাণাধীন ৩ টি আরসিসি ব্রিজের পুরাতন সাড়ে ২৪ টন রড বিক্রি করে ১০ লক্ষ টাকা আত্মসাৎ, এই অনিয়ম, দুর্নীতি ঢাকতে তড়িঘড়ি করে সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ভুল বুঝিয়ে স্বাক্ষর নিয়ে ভুয়া নিলাম বিজ্ঞপ্তি দিয়ে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী জাকির হোসেনের বিরুদ্ধে।

তবে এ ব্যাপারে সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানান গত ২৯/১২ /২০২৫ ইং তারিখে উপজেলা প্রকৌশলী জাকির হোসেন নিলাম বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করিয়ে নিলেও তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। তবে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপস্থিত নিলামে অংশগ্রহণকারী ও সাংবাদিকদের।

উপজেলা প্রকৌশলী জাকির হোসেন চোরের দোহাই দিয়ে নিজের অপকর্ম, দুর্নীতি ও আত্মসাৎ এর অভিযোগ আড়াল করার চেষ্টা করলেও কোন সদুত্তর মেলেনি।

অভিযোগের সূত্র থেকে জানা যায় গত দেড় বছর আগে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়নে এবং উপজেলা প্রকৌশলী অফিসের তত্ত্বাবধানে চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর ব্রিজ, তারালী ইউনিয়নের তারালি ব্রিজ এবং মথুরেশপুর ইউনিয়নের দুধলি আরসিসি ব্রিজের কাজ সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যমে চলমান রয়েছে। এই ৩ টি আরসিসি পুরাতন ব্রিজের রড বিক্রির জন্য গত ২৯/১২/ ২৫ ইং তারিখে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে। যে জন্য উপজেলায় কর্মরত ঠিকাদারদের নিকট থেকে ১১ শত টাকা করে গ্রহণ করে ১২ জনের নিকট ১৫ হাজার টাকার নিলাম বিজ্ঞপ্তির সিডিউল বিক্রি করে।

এর আগে উপজেলা প্রকৌশলী জাকির হোসেন গত ২২/১২/ ২৫ ইং তারিখে ৩ টি ব্রিজের নিলামের জন্য ইস্টিমেট তৈরি করে। এস্টিমেট অনুযায়ী দর নির্ধারণ করা হয় প্রতি কেজি রড ৪০ টাকায় নিলাম দরপত্র উল্লেখ করা হয়। সে অনুযায়ী উজিরপুর ব্রিজে ১৪ টন, তারালি ব্রিজে ৪ টন ৩৩০ কেজি, এবং দুধলি ব্রিজে ৬ টন মিলিয়ে সর্বমোট সাড়ে ২৪ টন রড নিলাম বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়। সে হিসাবে ১০ হাজার টাকার মূল্যের বিক্রির নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে ৬/১/২৬ ইং তারিখে বেলা ১২ টা পর্যন্ত দরপত্র ফেলার সময় নির্ধারণ করা হয় এবং বেলা ২ টার সময় সবার উপস্থিতিতে খোলার সময় নির্ধারণ করা হয় । কিন্তু তার আগেই রড বিক্রির টাকা আত্মসাৎ হওয়ার খবর ফাঁস হয়ে পড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলাম কার্যক্রম স্থগিত ঘোষণা করেন। বিষয়টি জানাজানি হওয়ায় উপজেলা জুড়ে আলোচনা, সমালোচনার ঝড় ওঠে।

উপজেলা প্রকৌশলীর দুর্নীতি ঢাকতে বিক্রিত রড কিভাবে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো সে বিষয়ে বিক্ষোভে ফেটে পড়ে উপস্থিত নিলাম সিডিউল ক্রেতা ও অংশগ্রহণকারী ঠিকাদাররা।

নিলাম সিডিউল ক্রেতা স্বপন, সাইফুল, সোহেল সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান এই ৩ টি আরসিসি ব্রিজের রড এখান থেকে এক-দেড় বছর আগে বিক্রি করে ইঞ্জিনিয়ার তার নিজের অপকর্ম ঢাকতে নিলাম, সিডিউল নাটক করে আমাদেরকে হয়রানি করেছে বলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে যেয়ে এর প্রতিবাদ ও মৌখিক অভিযোগ করেন।

এ বিষয়ে মৌতলা বাজারের ভাংড়ী ব্যবসায়ী রফিকুল ইসলাম এ প্রতিনিধি সহ নিলামে অংশগ্রহণকারী ঠিকাদারদের জানান, সে এখন থেকে আরো ১ বছর আগে ১ লক্ষ ২০ হাজার টাকা দিয়ে দুধলি ব্রিজের পুরাতন রড সংশ্লিষ্ট ঠিকাদার ও উপজেলা প্রকৌশলীর মাধ্যমে কিনেছে। তবে তারালী এবং উজিরপুর ব্রিজের রড বর্তমান নির্মাণাধীন ঠিকাদাররা কেনার কথা জানালেও তার কোন সত্যতা পাওয়া যায়নি।

তবে খোঁজ নিয়ে ঐ ২ টি ভাঙ্গা ব্রিজের রডের বিষয় উপজেলা প্রকৌশলী জাকির হোসেন চোরেরা নিয়ে গেছে বলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেও রডের কোন খোঁজ মেলেনি। বিষয়টি এমন ঠাকুর ঘরে কেরে আমি কলা খাইনি।

রড বিক্রির বিষয়টি তদন্তপুর পূর্বক সাতক্ষীরা জেলা প্রকৌশলী এবং জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছে উপজেলাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ