
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা সদর ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা প্রশাসন। বুধবার (৭ জানুয়ারী) দুপুরে বিভিন্ন ফার্মেসীতে অনুমোদন বিহীন ঔষধ, ভেজাল ঔষধ, স্যাম্পল ঔষধ ও এন্টিবায়োটিক রেজিস্টার এর বিষয়গুলি মনিটরিং করা হয়।
ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এ ১ ব্যক্তিকে ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় জেলা ঔষধ তত্ত্বাবধায়ক উপস্থিত ছিলেন।
এছাড়াও এলপিজি, জ্বালানী তেল বিক্রির ক্ষেত্রে বিস্ফোরক অধিদপ্তর এর লাইসেন্স, ফায়ার লাইসেন্স, মূল্য তালিকার বিষয়গুলো মনিটরিং করা হয়। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ ১ জন ব্যবসায়ীকে ১০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।