• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কালিগঞ্জে আন্তঃস্কুল-মাদ্রাসার শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

রিপোর্টার: / ১৩০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে তিন দিনব্যাপী ৫৪তম শীতকালীন জাতীয় আন্তঃস্কুল ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৪টায় অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা (ভারপ্রাপ্ত) মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উজ্জীবন ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাহিদ রহমান ও সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মমিনুর রহমান। এর আগে সকালে একই মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি তানিয়া আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহকারী শিক্ষিকা রওশানারা খাতুন সাংবাদিক হাফিজুর রহমান, ফজলুল হক প্রমুখ।

সমাপনী দিনে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা নানা ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে। সফল আয়োজনের জন্য অতিথি ও আয়োজকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, সহনশীলতা ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ