• আজ- রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

কালিগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সহপাঠক্রম ও সাংস্কৃতিক বিষয়ক উপযোগিতা

রিপোর্টার: / ১৪৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত হলো সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক বিষয়ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা, মেধা ও প্রতিভা বিকাশে ছিল প্রাণবন্ত অংশগ্রহণ।

কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনয়তানে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাহিত্যিক গাজী আজিজুর রহমান, উপজেলা সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বড়সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল আজাদ, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক কণিকা সরকার গোবিন্দ কাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হাসান প্রমুখ।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আলোচনা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ