• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

এসএসসি ২০০০ সালের ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরায় সিলভার জুবিলি “মেঘা মিটআপ” অনুষ্ঠিত

রিপোর্টার: / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: এসএসসি ২০০০ সালের ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরায় সিলভার জুবিলি “মেঘা মিটআপ-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) শহরের তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্ট সেন্টারের পদ্মা হল মিলনায়তনে দিনব্যাপী এ মেঘা মিটআপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত এসএসসি ২০০০ সালের ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় পরিনত হয়।

প্রাক্তন শিক্ষার্থী গোলাম রসুল রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আব্দুর রউফ।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ আবুল কালাম বাবলা, বিএনপি নেতা নাসিম ফারুক খান মিঠু, হাসান গ্রুপের চেয়ারম্যান আবু হাসান ও সাবেক কাউন্সিলর শফিকুল আলম বাবু প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহসান হাবীব।

অনুষ্ঠানে স্মৃতিচারণ, অভিজ্ঞতা বিনিময়, সাংস্কৃতিক পরিবেশনা ও সম্মাননা পর্ব অনুষ্ঠিত হয়। দীর্ঘ ২৫ বছরের পথচলা স্মরণে আয়োজিত এ সিলভার জুবিলি মিটআপে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আয়োজকরা জানান, পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করা, পুরোনো স্মৃতিচারন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে মেঘা কমিউনিটির প্রবীণ ও বর্তমান সদস্যরা বক্তব্য দেন।

অনুষ্ঠানের শেষ পর্বে কেক কাটা ও মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে সিলভার জুবিলি উদযাপন সমাপ্ত ঘোষনা করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ