• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

চুয়াডাঙ্গায় বিজিবি অভিযানে ২০৫ বোতল মদসহ অন্যান্য মাদক উদ্ধার

রিপোর্টার: / ১৯৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ, ফেন্সিডিল ও মাদকজাতীয় সিরাপ উদ্ধার করেছে বিজিবি।

রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় মহেশ্বপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের অধীন জীবননগর বিওপির একদল বিজিবি হাবিলদার নাসির হোসেনের নেতৃত্বে রবিবার ভোরে জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের পাকা রাস্তার পাশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ২০৫ বোতল ভারতীয় মাদকজাতীয় (উইন সেরেক্স ও ফেয়ারডিল) সিরাপ।

এছাড়া শনিবার রাত ৮টার পর একই ব্যাটালিয়নের অধীন মেদিনীপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮০ বোতল ভারতীয় মদ ও উথলী বিওপির বিজিবি সদস্যদের অভিযানে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ