• আজ- রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে ইয়াবা ও মোটর সাইকেলসহ ২ মাদক কারবারিকে পুলিশে সোপর্দ সাতক্ষীরার ভালুকা-চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন বাবলু ধুলিহরে শতবর্ষী বৃদ্ধার বয়স্ক ভাতার ছয়শত টাকায় অনাহারে-অর্ধাহারে চলছে জীবনের চাকা আশাশুনিতে পুলিশের অভিযানে নকল দুধ তৈরি করার মেডিসিনসহ ট্রাক জব্দ শ্যামনগরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত কালিগঞ্জে বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’ বিশ্বকাপের বিশ্বরেকর্ড আবারও দখলে নিল ব্রাজিল কাশ্মীরে ভয়াবহ সহিংসতা, নিহত ২৪ এক সপ্তাহের মধ্যে বেলারুশে হামলা চালানো হবে, হুমকি জেলেনস্কির

কালিগঞ্জের নলতায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার: / ১০২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বেলা ১২টায় নলতা হক মার্কেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্যোগ নেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি সমাজ সেবক আলহাজ্ব মোঃ জাহিদুল হক, নলতা শরীফ। এ সময় এলাকার প্রায় ৪০০-এর অধিক অসহায় ও প্রান্তিক মানুষের মাঝে নতুন ও উপযোগী কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের সাধারণ সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ ও প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ ইউনুছ, প্রাক্তন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আজমিরুজ্জামান আজমির, খান বাহাদুর আহসানুল্লাহ হাউজের মোঃ খুরশিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও এটিএন নিউজের প্রতিনিধি জিল্লুর রহমান, সাংবাদিক গাজী হাবিব।

এছাড়া উপস্থিত ছিলেন কালিগঞ্জ ক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সাংবাদিক ফজলুল হক, শিমুল হোসেন, সাংবাদিক হাফিজুর রহমান, নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি মীর জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক মামুন বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সদস্য লতিফুর রহমান, আবুল কালাম বিন আকবারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, শীতের এই সময়ে দরিদ্র মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ অত্যন্ত সহায়ক ও প্রশংসনীয়। সমাজের বিত্তবানদের এমন মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসা উচিত বলে তারা মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ