• আজ- রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে ইয়াবা ও মোটর সাইকেলসহ ২ মাদক কারবারিকে পুলিশে সোপর্দ সাতক্ষীরার ভালুকা-চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন বাবলু ধুলিহরে শতবর্ষী বৃদ্ধার বয়স্ক ভাতার ছয়শত টাকায় অনাহারে-অর্ধাহারে চলছে জীবনের চাকা আশাশুনিতে পুলিশের অভিযানে নকল দুধ তৈরি করার মেডিসিনসহ ট্রাক জব্দ শ্যামনগরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত কালিগঞ্জে বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’ বিশ্বকাপের বিশ্বরেকর্ড আবারও দখলে নিল ব্রাজিল কাশ্মীরে ভয়াবহ সহিংসতা, নিহত ২৪ এক সপ্তাহের মধ্যে বেলারুশে হামলা চালানো হবে, হুমকি জেলেনস্কির

সাতক্ষীরা-৩ আসনে বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

রিপোর্টার: / ৮৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা–৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদ সদস্য প্রার্থীর ছবি ও ধানের শীষ প্রতীকের পোস্টার কালিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে সাঁটানোর মাধ্যমে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

এ অভিযোগে মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৬) রিটার্নিং কর্মকর্তা, সাতক্ষীরা বরাবর লিখিত আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অভিযোগপত্রে বলা হয়, নির্বাচনী আচরণবিধি উপেক্ষা করে প্রকাশ্যে পোস্টার লাগানো হয়েছে, যা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশের পরিপন্থী।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী স্বাক্ষরিত ওই অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

এ ঘটনায় জামায়াতে ইসলামী পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়ে রিটার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট বিষয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ