• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী

কালিগঞ্জে ১৪৫ ধারার মামলা অমান্য: পুলিশের সহযোগিতায় চাষাবাদের অভিযোগ

রিপোর্টার: / ৮০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় একটি জমি নিয়ে বিরোধের জেরে আদালতে ১৪৫ ধারায় মামলা চলমান থাকা সত্ত্বেও সেই আদেশ অমান্য করে পুলিশের সহযোগিতায় জমিতে ধান চাষ করার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী মৃত মাওলা বক্স গাজীর ছেলে মোঃ শাকের আলী বলেন, কালিগঞ্জ উপজেলার শ্রীপুর মৌজার এস,এ ৩৭৬ ও ৩৭৭ নং খতিয়ানে, বি,আর,এস ৬৭৬ নং খতিয়ানের এস,এ ২২৮৬ নং দাগ বি,আর,এস ৮২৬ নং দাগে ০.৫০ একর, এস,এ ২২৮৭ নং দাগ বি,আর,এস ৮২৬ নং দাগে মোট ০.৫৪ একর জমি পৈত্রিক সূত্রে পায়। যা আমার পিতা ১৯৪৫ সালের কোবলা দলিল মূলে ভোগ দখল করে আসছে।

কিন্তু হঠাৎ বিপত্তি বাধে উপজেলার শ্রীকলা গ্রামে মৃত. রহিম বক্সের ছেলে মোহর আলী সরদারের (৭০) নামে ওই জমির রেকর্ড হয়। রেকর্ডমূলে ওই জমি দখল নিতে মরিয়া হয়ে উঠে পরে লেগেছে তারা। এঘটনার পর শাকের আলী রেকর্ড সংশোধনী একটি মামলা করেন।

এদিকে, মোহর আলী সরদার জমিটির দখল ও ব্যবহার সংক্রান্ত বিরোধের কারণে বিজ্ঞ আদালত ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। ফলে উক্ত জমিতে কোনো পক্ষই চাষাবাদ বা ব্যবহার করতে পারবে না বলে স্পষ্ট নির্দেশনা ছিল। কিন্তু সম্প্রতি তারা কালিগঞ্জ থানা পুলিশের উপস্থিতি ও সহযোগিতায় সেই জমিতে জোরপূর্বক ধান চাষ শুরু করেছে। শুক্রবার সকাল থেকে পুলিশের সহযোগিতায় তারা সেখানে আবারও চাষাবাদ করবে বলে আমরা জেনেছি।

অভিযোগকারীরা জানান, তারা ঘটনাস্থলে গিয়ে বাধা দিতে গেলে উল্টো তাদের ভয়ভীতি দেখানো হয়। থানা পুলিশের এ এস আই কামরুল ইসলাম আদালতের ১৪৫ ধারার নোটিশ দিতে গিয়ে অভিযুক্ত পক্ষে অবস্থান নিয়ে ভুক্তভোগীদের জমি ছেড়ে দেওয়ার জন্য সেখান থেকে সরে যেতে বলেন। এতে করে আদালতের আদেশের সরাসরি অবমাননা হয়েছে বলে তার দাবি তাদের।

স্থানীয়দের মতে, এ ঘটনায় পুলিশের ভূমিকরা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং ন্যায়বিচার নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা বলেন, আদালতের আদেশ থাকা সত্ত্বেও যদি প্রভাবশালীরা আইন অমান্য করে এবং পুলিশ সহযোগিতা করে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

এ বিষয়ে এএসআই কামরুল ইসলাম অস্বীকার করে বলেছেন, পুলিশ কখনও আদালতের মামলা যুক্ত কোন বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। ামার বিরুদ্ধে যা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। এধরনের কোন কথা আমি বলিনি।

এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ