• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী

চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

রিপোর্টার: / ৯০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

যশোর প্রতিনিধি: যশোর সদরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গভীর রাতে যশোর সদরের রামনগর ইউনিয়নের রামনগর শ্রীকান্তনগর বাজারে আরাফাত হোসেনের বিকাশের দোকানে চুরি করতে যান শামীম। দোকানের সামনের দরজার পাল্লা ভেঙে ভেতরেও প্রবেশ করেন তিনি। তখন দোকানমালিক ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে সিসিটিভি ক্যামেরায় দোকানের মধ্যে মানুষ দেখতে পান। পরে তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে শামীমকে ধরে মারধর করে। পরে আহত অবস্থায় তাকে শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানিয়েছেন, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।

যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর কাজী বাবুল হোসেন জানান, চুরির ঘটনায় পিটুনিতে শামীম হোসেন নামে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। বিস্তারিত পরে জানানো যাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ