• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

জামায়াত আমিরের সঙ্গে বৈঠক নিয়ে যা বলল ভারত

রিপোর্টার: / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

অনলাইন ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের যে সাক্ষাতের কথা সংবাদমাধ্যমে এসেছে, সেটা ‘নিয়মিত কূটনৈতিক যোগাযোগের অংশ’ ছিল বলে দাবি করেছে নয়াদিল্লি। খবর দ্য হিন্দু’র

জামায়াত আমির রয়টার্সকে জানিয়েছিলেন, ২০২৫ সালে তার বাইপাস সার্জারির পর ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। অন্যান্য দেশের কূটনীতিকেরা যেমন প্রকাশ্যে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, ভারতীয় কূটনীতিক তেমনটি করেননি; অর্থাৎ বিষয়টি গোপন রাখতে বলেছিলেন।

সাক্ষাৎকারটি প্রকাশিত হওয়ার পর বেশ আলোচনার সৃষ্টি হয়। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি ব্যাখ্যাও দেন জামায়াত আমির। এর প্রায় দুই সপ্তাহ পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন বক্তব্য এল।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার (১৬ জানুয়ারি) এক ব্রিফিংয়ে বলেন, ‘আপনারা জানেন, বাংলাদেশের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। আমাদের হাই কমিশনের কর্মকর্তারা নিয়মিতভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করেন। জামায়াতে ইসলামীর সঙ্গে ভারতের এই যোগাযোগকেও সেই প্রেক্ষাপটেই দেখা উচিত।’

ডিসেম্বরের শেষ দিকে রয়টার্সকে একটি সাক্ষাৎকার দেন জামায়াত আমির শফিকুর রহমান, যেটি প্রকাশিত হয় ৩১ ডিসেম্বর। সেখানে তিনি বলেন, ভারতের এক কূটনীতিক তার সঙ্গে দেখা করতে এসেছিলেন, তবে ভারতের ইচ্ছায় সেই সাক্ষাতের তথ্য প্রকাশ করা হয়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ