• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

৫ গৃহবধূর লাশ দেখল গ্রামবাসী

রিপোর্টার: / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

অনলাইন ডেস্ক: মাদারীপুরের ঘটকচরে সড়ক দুর্ঘটনার ঘটনায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামে চলছে শোকের মাতম। ওই গ্রামের পাঁচজন একসঙ্গে নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় ঘটকচরে সার্বিক পরিবহণের সঙ্গে যাত্রীবাহী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। নিহতদের মধ্যে ৫ জন কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামের বাসিন্দা।

পাইকেরবাড়ী গ্রামের কলেজছাত্রী পান্না বাড়ৈ বলেন, আমাদের গ্রামের পলাশ বাড়ৈর স্ত্রী দুলালী বাড়ৈ (৪২), জয়ন্ত বাড়ৈ স্ত্রী অমিতা বাড়ৈ (৫৩), প্রকাশ বাড়ৈর স্ত্রী আভা বাড়ৈ (৬৫), রঞ্জিত বাড়ৈর স্ত্রী শেফালী বাড়ৈ (৪৫), পংকজ বিশ্বাসের স্ত্রী কামনা বাড়ৈ (৫০) রোববার ভোরে দিনমজুরের কাজ করতে মাদারীপুরে যান। সেখান থেকে ইজিবাইকে ফেরার পথে ঘটকচর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সার্বিক পরিবহণের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। নিহতদের মধ্যে উল্লেখিত ৫ জন রয়েছেন।

একই গ্রামের গৃহিণী কাজল বাড়ৈ বলেন, আমাদের এলাকার অনেকেই দিনমজুরের কাজ করতে মাদারীপুরের অনেক এলাকায় কাজ করতে যান। গতকাল ভোরে দুলালী, অনিতা, আভা, শেফালী, কামনা কাজ করতে গিয়ে ফিরে এলো লাশ হয়ে। আমরা এলাকাবাসী নিহতদের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দাবি করছি।

সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন বলেন, একসঙ্গে পাঁচজনের নিহত হওয়ার ঘটনাটি খুবই হৃদয়বিদারক। লাশগুলো রাতেই নিয়ে আসা হয়েছে। বর্তমানে দাহ সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ