• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে ক্রেষ্ট উপহার দিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার

রিপোর্টার: / ৬৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

জি এম আমিনুল হক: সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর কবির বুধবার (২১ জানুয়ারি) আকস্মিক পরিদর্শন করলেন ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। এসময় জেলা শিক্ষা অফিসার জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৬ এর সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হওয়ায় সকল শিক্ষকদের নিয়ে তাকে ক্রেস্ট উপহার দেন।

পরিদর্শন শেষে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর কবির বিদ্যালয়টির সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতিসহ সকল কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মুলুক বক্তব্য প্রদান করেন।

তিনি বিদ্যালয়টিকে আগামীতে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সকল শিক্ষক ও কর্মচারীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। এসময় তার সাথে জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মুহম্মদ আবুল খায়ের উপস্থিত ছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মঞ্জুর এ মতিন, সহকারী শিক্ষক আজিজুল ইসলাম, মো: হাবিবুর রহমান,রুহুল আমিন বাবলু, রেহেনা আক্তার বানু, যামিনী কুমার দেবনাথ, শ্বাশত সুন্দর মন্ডল, শর্মিষ্ঠা মজুমদার ও মাও: কাজী শামসুর রহমান সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ