• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী

পাইকগাছায় বিধবাকে কুপিয়ে হত্যা, রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার

রিপোর্টার: / ৭০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলায় এক বিধবা নারীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নারীর নাম শ্রীলেখা সানা (৬০)। তিনি পাইকগাছার সোলাদানা ইউনিয়নের দীঘা গ্রামের বাসিন্দা এবং মৃত ফণীন্দ্র নাথ সানা (আমিন)-এর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (রাতের সময়) অজ্ঞাত দুর্বৃত্তরা শ্রীলেখা সানাকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করে মরদেহ রান্নাঘরের ভেতরে ফেলে রেখে যায়। বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে তার নিকটাত্মীয়রা বাড়িতে এসে দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় শ্রীলেখা সানার মরদেহ দেখতে পান তারা।

খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানানো হয়েছে।

রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহের সুরতহাল কার্যক্রম চলছিল। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের পরিবেশ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ