• আজ- শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় জামায়াত নেতার ছেলের তিন বছর ঘনিষ্ট প্রেমের সম্পর্ক: আজ বিয়ের পিড়িতে বসছেন অন্য মেয়ের সাথে আশাশুনিতে শিক্ষিকার যোগদানের সাড়ে ৩ বছরে অধিকাংশ সময় ছুটি আর অনুপস্থিত: বেতন তুলেছেন ষোলআনা কালিগঞ্জে ইনকিলাবের ৪০তম বর্ষপূর্তি উৎযাপন জমিজমা বিরোধে হামলা: ভয়ভীতি ও মামলার অভিযোগ সাতক্ষীরায় হাজিরা দিয়ে ফেরার পথে আদালত চত্বরে হামলা খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি ভোজিনিয়ার খেলা এবার সরাসরি দেখবেন তার মা খালি পায়ে খেলা সেই ছেলেই এখন মেক্সিকোর বিশ্বকাপ নায়ক যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার

কালিগঞ্জের মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ

রিপোর্টার: / ৭৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সঞ্জীব কুমার দে, সহকারী শিক্ষক ইমদাদুল হক, শেখ হারুনার রশিদ, আনারুল ইসলাম ও জাহাঙ্গীর আলম।অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির অভিভাবক প্রতিনিধি কাজী আবু সাঈদ, জিএম ইসহাক আলী, রাজিয়া সুলতানা, রোজিনা পারভীন ও নাসিমা খাতুন।

বক্তারা বলেন, ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা নতুন এক শিক্ষাজীবনে প্রবেশ করেছে। এই সময় থেকেই শৃঙ্খলা, নিয়মিত অধ্যয়ন ও নৈতিক মূল্যবোধে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তারা। পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও উল্লেখ করা হয়।

এসময় বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সমন্বয় অত্যন্ত জরুরি। সন্তানদের প্রতি অভিভাবকদের সচেতন দৃষ্টি ও বিদ্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার আহ্বান জানানো হয়।

মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবলু কুমার সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী শিক্ষক মাওলানা রুহুল কুদ্দুস, মৃণাল কান্তি সানা, সুপ্রিয়া ঘোষ, পরিমল কুমার মন্ডল,সেলিম রেজওয়ান, হাফিজুর রহমান,একরামুল হোসেন, চন্দ্র শেখর ঘোষ, সাজেদুল হক,জাহাঙ্গীর হোসেন, ইয়াছিন উল্লাহ, আজমীরা সুলতানা,আনারুল ইসলাম, আসমা খাতুন, শাহিদা খাতুন, আবেদা সুলতানাসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ