• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কালিগঞ্জে র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

রিপোর্টার: / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় র‍্যাবের মাদকবিরোধী ঝটিকা অভিযানে ৩২৪ বোতল ফেনসিডিল সদৃশ কোভিন ফসফেট মিশ্রিত নিষিদ্ধ এসফাক কাশির সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত সবুজ গাজী (২৫)। সে সাতক্ষীরার দেবহাটা থানার হাদিপুর গ্রামের রবিউল ইসলাম গাজীর ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা র‍্যাব-৬ এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়ার নেতৃত্বে গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বাগবাটি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কেনাবেচার সময় তাকে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছ থেকে ৩২৪ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়।

এ ঘটনায় কালিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(গ) ও ৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-১৫।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ