• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ডুমুরিয়া- ফুলতলাকে উন্নত ও দুর্নীতিমুক্ত করতে- ধানের শীষ প্রার্থী আলি আসগার লবি

রিপোর্টার: / ১৬৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

 ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: আমি আপনাদেরই একজন। ব্যবসায়ী সমাজ, শ্রমজীবী মানুষ এবং সাধারণ জনগণের অধিকার রক্ষাই আমার রাজনীতির মূল লক্ষ্য। খুলনা- ৫ আসনকে একটি উন্নত, দুর্নীতিমুক্ত ও শান্তিপূর্ণ অঞ্চলে রূপান্তর করতে হলে আপনাদের সম্মিলিত সমর্থন প্রয়োজন। 

শুক্রবার (২৩ জানুয়ারি) খর্নিয়া বাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে পালপাড়া রাধা গোবিন্দ মন্দিরে স্থানীয়দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে খুলনা-৫ আসনের বিএনপি প্রার্থী আলি আসগার লবি একথা বলেন। 

তিনি আরও বলেন, নির্বাচিত হলে ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি, বাজার ব্যবস্থাপনার আধুনিকায়ন, সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তরুণদের কর্মসংস্থানের বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করবো।   তিনি আরো বলেন, অতীতে যখনই সুষ্ঠু নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে, তখন বিপুল ভোটে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। এবারও ইনশাআল্লাহ নিরপেক্ষ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসে মানুষের স্বপ্ন পূরণ করবে।

তারেক রহমান দেশের মাটিতে পা রেখেই তাঁর পরিকল্পনার কথা বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান অব দ্য কান্ট্রি, ফর মাই কান্ট্রি। 

জনসভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, আবুল হোসেন সরদার, শেখ শহিনুর রহমান, শফিকুল ইসলাম জোয়ার্দ্দার, শেখ আশরাফ হোসেন, শেখ রেজওয়ান হোসেন, শেখ আব্দুল মান্নান, বিএনপি নেতা শেখ ইকবাল হোসেন, কাজী মিজানুর রহমান, রফিকুল ইসলাম শুকুর, শেখ আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন খোকা, শেখ আনোয়ার হোসেন, ফখরুল ইসলাম, মোহাম্মদ আলী, চয়ন শরীফ, শাহেদ আহমেদ, বাপ্পি পলাশ, মোল্লা সুলাইমান হোসেন, শেখ নাসির উদ্দিন, আলমগীর হোসেন, সাইফুল্লাহ তারেক প্রমুখ।  

এসময় আলি আসগার লবি’র সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে তারা নিজেদের দাবিদাওয়া তুলে ধরেন এবং তার প্রতি সমর্থন ব্যক্ত করেন। বিএনপির প্রার্থী আলি আসগার লবির এই সভায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানুষের মধ্যে তাকে ঘিরে ব্যাপক আগ্রহ ও সমর্থন সৃষ্টি হয়েছে। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপি প্রার্থী আলি আসগার লবি’র নির্বাচনী প্রচারণা দিন দিন আরও বেগবান হচ্ছে। ধারাবাহিক জনসংযোগ ও মতবিনিময় সভার মাধ্যমে তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ