• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

পশ্চিম সুন্দরবনে বাড়ছে জলদস্যুতা, ২০ জেলেকে অপহরণ

রিপোর্টার: / ১৪৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে আবারও ২০ জন জেলেকে অপহরণ করেছে ডন বাহিনী পরিচয় দেওয়া একদল জলদস্যু। চলতি মাসের ১৯ তারিখে মুক্তিপণের দাবিতে ৫ জেলেকে অপহরণ করে দস্যু বাহিনী। বিগত দুই বছর ধরে ক্রমাগতভাবে বাড়ছে জলদস্যু দ্বারা অপহরণের ঘটনা।

শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে বনের মাহমুদা নদী, চুনকুড়ি ও মালঞ্চ নদীর বিভিন্ন এলাকা থেকে অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

বন্দিদশা থেকে ফিরে আসা জেলেরা জানান, দস্যু দলের নেতৃত্বে ছিলেন ভেটো সফিকুল ও শাহাজান। তারা ইতোপূর্বে র্যাবের কাছে অস্ত্র সমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরলেও গত তিন মাস ধরে পুনরায় ডন বাহিনী পরিচয়ে দস্যুতা শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে।

অপহরণের শিকার জেলেদের মধ্যে ১২ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—সাদেক আক্কাছ, আবু তাহের, রাজেত আলী, নজরুল গাইন, শুকুর আলী, আবুল কালাম, আশিকুল, হাফিজুর, আসাদুল, আমজাদ আলী, ইউসুফ আলী ও মিলন হোসেন। তারা শ্যামনগর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। বাকি আটজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

চলতি মাসের ১৭ তারিখে কদমতলা স্টেশন থেকে অনুমতিপত্র (পাশ) নিয়ে সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলেন জেলেরা। ফিরে আসা জেলেরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শুক্রবার দিবাগত রাতে দোবেঁকী কোস্টগার্ড অফিস সংলগ্ন এলাকা ও বিভিন্ন খাল থেকে ২০টি নৌকা থেকে একজন করে জেলেকে তুলে নেয় আট সদস্যের দস্যু দলটি। এরপর একটি মোবাইল ফোন নম্বর দিয়ে ওই নম্বরে যোগাযোগ করতে বলা হয়।

অপহৃত জেলেদের স্বজনরা জানান, দস্যুদের দেওয়া ওই নম্বরে যোগাযোগ করা হলে প্রতিজনের জন্য ৪০ হাজার টাকা দাবি করা হয়েছে। পুলিশ বা কোস্টগার্ডকে জানালে অপহৃতদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এ কারণে স্বজনরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না জানিয়ে আপসের মাধ্যমে মুক্তিপণ কমিয়ে আনার চেষ্টা করছেন।

সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, তার স্টেশন থেকে পাশ নিয়ে বনে যাওয়া কিছু জেলে দস্যুদের হাতে জিম্মি হওয়ার খবর ফিরে আসা জেলেরা জানিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

শ্যামনগর থানার ওসি মো. খালেদুর রহমান বলেন, শনিবার দুপুর পর্যন্ত অপহরণের শিকার হওয়া পরিবার কিংবা ফিরে আসা জেলেদের পরিবারের কেউ থানায় অভিযোগ করেনি। তবে তিনি এ ব্যাপারে খোঁজ নিচ্ছেন। বনবিভাগ ও প্রশাসনের সঙ্গে পরামর্শক্রমে জলদস্যুদের ধরতে যৌথ বাহিনীর অভিযান দেওয়ার বিষয়ে আলোচনা করবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ