• আজ- শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় জামায়াত নেতার ছেলের তিন বছর ঘনিষ্ট প্রেমের সম্পর্ক: আজ বিয়ের পিড়িতে বসছেন অন্য মেয়ের সাথে আশাশুনিতে শিক্ষিকার যোগদানের সাড়ে ৩ বছরে অধিকাংশ সময় ছুটি আর অনুপস্থিত: বেতন তুলেছেন ষোলআনা কালিগঞ্জে ইনকিলাবের ৪০তম বর্ষপূর্তি উৎযাপন জমিজমা বিরোধে হামলা: ভয়ভীতি ও মামলার অভিযোগ সাতক্ষীরায় হাজিরা দিয়ে ফেরার পথে আদালত চত্বরে হামলা খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি ভোজিনিয়ার খেলা এবার সরাসরি দেখবেন তার মা খালি পায়ে খেলা সেই ছেলেই এখন মেক্সিকোর বিশ্বকাপ নায়ক যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার

সাতক্ষীরা-৩ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ

রিপোর্টার: / ১২১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রবিউল বাশারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

আসনটির বিভিন্ন এলাকায় নিষিদ্ধ প্রচারসামগ্রী ও পোস্টার ব্যবহারের অভিযোগে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এই ব্যবস্থা নেওয়া হয়।

সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, রবিউল বাশারের প্রতীক ‘দাড়িপাল্লা’ সম্বলিত পোস্টার কালীগঞ্জ ও আশাশুনির ১২টি ইউনিয়নের প্রধান সড়কসহ বিভিন্ন ছোট-বড় রাস্তায় লাগানো হয়েছে, যা নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।

প্রদত্ত নোটিশে অবিলম্বে সকল অবৈধ প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আচরণবিধি ভঙের দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ২৫ জানুয়ারির মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার তানিয়া আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রার্থীর এই কর্মকাণ্ড নির্বাচনী আচরণবিধির ৭(ক) ও ১৮ নম্বর বিধির পরিপন্থি।

তিনি বলেন, এটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নষ্ট করা আইনত দণ্ডনীয় অপরাধ। নির্বাচনের অবাধ পরিবেশ বজায় রাখতে প্রশাসন যে কোনো ধরনের বিধি লঙ্ঘনে কঠোর অবস্থানে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ