• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কালিগঞ্জে স্বামী আটকের পরদিন ৯৮৩ বোতল ফেন্সিডিলসহ স্ত্রী আটক

রিপোর্টার: / ১০০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় স্বামী আটকের পরদিন ৯৮৩ বোতল ফেন্সিডিলসহ স্ত্রীকে আটক করেছে র‍্যাব-৬ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ফেন্সিডিল কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই নারীকে আটক করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর (দমদমা) এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে র‍্যাব সদস্যরা আটকৃত ওই নারীর নিজ বাড়ির পাশের একটি মৎস্য ঘেরের ঘর থেকে ৪–৫টি বস্তার ভেতরে রাখা মোট ৯৮৩ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করেন।

আটক নারী হলেন কালিগঞ্জ উপজেলার কামদেবপুর এলাকার আব্দুর রহমানের ছেলে মো. মিজানুর রহমানের স্ত্রী ইয়াসমিন জাহান (৩২)।

র‍্যাব-৬ সূত্রে জানা যায়, শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা র‍্যাব-৬-এর এডিশনাল এসপি জয়ন উদ্দিন মুহাম্মদ যিয়াদের নেতৃত্বে প্রায় ২০/২৫ জন র‍্যাব সদস্য ও বিজিবি যৌথভাবে এ অভিযানে অংশ নেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) একই এলাকার আব্দুর রহমানের ছেলে মিজানুর রহমান অর্থাৎ আটক নারীর স্বামী ৫০৭ বোতল ফেন্সিডিলসহ আটক হন। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই শনিবার এ অভিযান পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ