• আজ- শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় জামায়াত নেতার ছেলের তিন বছর ঘনিষ্ট প্রেমের সম্পর্ক: আজ বিয়ের পিড়িতে বসছেন অন্য মেয়ের সাথে আশাশুনিতে শিক্ষিকার যোগদানের সাড়ে ৩ বছরে অধিকাংশ সময় ছুটি আর অনুপস্থিত: বেতন তুলেছেন ষোলআনা কালিগঞ্জে ইনকিলাবের ৪০তম বর্ষপূর্তি উৎযাপন জমিজমা বিরোধে হামলা: ভয়ভীতি ও মামলার অভিযোগ সাতক্ষীরায় হাজিরা দিয়ে ফেরার পথে আদালত চত্বরে হামলা খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি ভোজিনিয়ার খেলা এবার সরাসরি দেখবেন তার মা খালি পায়ে খেলা সেই ছেলেই এখন মেক্সিকোর বিশ্বকাপ নায়ক যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার

আশাশুনির কামালকাটিতে দুই দোকানে দুঃসাহসিক চুরি

রিপোর্টার: / ৭১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের কামালকাটি বাজারে দু’টি দোকানের শার্টার ও টিনের চাল কেটে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। রবিবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
কামালকাটি স্লুইচ গেটের কাছে আশরাফুল গাজী ‘শরিয়তপুর স্টোর’ নামে মুদি দোকান রবিবার রাত্র ১১ টার দিকে বন্ধ করে প্রতিদিনের মত বাড়িতে চলে যান।
সোমবার সকাল ৭ টার দিকে দোকান খুলে দেখতে পান দোকানের টিনের চাল কাটা। হিসাব করে দেখতে পান দোকান থেকে নগদ ৭০০০ টাকা, ১০ বস্তা চাল, ১০ বস্তা ফিড, ৮ বস্তা ভুট্টা, ২ পিচ এলপিজি গ্যাস সিলেন্ডার, ১টি ৩২ ইঞ্চি টিভি মনিটর, ব্যাংকের দু’খানা চেক বই ও মুদি মালামাল চোরেরা নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য সাড়ে ৩ লক্ষ টাকা।
একই সাথে পাশের গণেশ পাইনের শ্রীগুরু জুয়েলার্স এর শার্টার ভেঙ্গে স্বর্ণের নাকফুল, রৌপ্যের গহনা, ১টি মনিটর নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
খবর পেয়ে থানার এসআই রাজীব মন্ডল সোমবার সকালে ঘটনাস্থান পরিদর্শন করেছেন। পুলিশ চোরদের ফেলে যাওয়া ইঞ্জিন ভ্যান স্ট্যার্টের একটি হ্যান্ডেল, একটি ক্যাপ ও পুরনো শাড়ী-লুঙ্গি পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ