• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সাতক্ষীরায় ৪ ইয়াবা পাচারকারীকে গ্রেফতার

রিপোর্টার: / ১৭৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় চার ইয়াবা পাচারকারীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

সোমবার দুপুরে পৌরসভার গড়েরকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, সাতক্ষীরার ইয়াবা কারবারি (ড্রাগ কুইন) মোছঃ আনজু আরার তিনপুত্র আজিজুল ইসলাম, আসিফ হোসেন, আজমির হোসেন এবং একই এলাকার রেজাউল ইসলামের পুত্র মামুন।

সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্প জানায়, ইয়াবা কারবারি (ড্রাগ কুইন) মোছঃ আনজু আরা দীর্ঘদিন যাবৎ তার তিন পুত্রকে সঙ্গে নিয়ে ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিল। এমন গোপন সংবাদের সাতক্ষীরা সদর সেনা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে চার জনকে ইয়াবাসহ হাতেনাতে আটক করে। পরে বাড়ি তল্লাশি করে কিছু ধারালো অস্ত্র, ইয়াবা এবং গাজা উদ্ধার করা হয়।

সাতক্ষীরা সেনা ক্যাম্প জানায়, তারা দীর্ঘদিন ধরে এই ব্যবসা পরিচালনা করে আসছিল এবং ২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ পূর্বেও গ্রেপ্তার হয়েছিল। উদ্ধারকৃত সকল আলামতসহ আসামিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ