• আজ- শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় জামায়াত নেতার ছেলের তিন বছর ঘনিষ্ট প্রেমের সম্পর্ক: আজ বিয়ের পিড়িতে বসছেন অন্য মেয়ের সাথে আশাশুনিতে শিক্ষিকার যোগদানের সাড়ে ৩ বছরে অধিকাংশ সময় ছুটি আর অনুপস্থিত: বেতন তুলেছেন ষোলআনা কালিগঞ্জে ইনকিলাবের ৪০তম বর্ষপূর্তি উৎযাপন জমিজমা বিরোধে হামলা: ভয়ভীতি ও মামলার অভিযোগ সাতক্ষীরায় হাজিরা দিয়ে ফেরার পথে আদালত চত্বরে হামলা খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি ভোজিনিয়ার খেলা এবার সরাসরি দেখবেন তার মা খালি পায়ে খেলা সেই ছেলেই এখন মেক্সিকোর বিশ্বকাপ নায়ক যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার

সাতক্ষীরায় সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

রিপোর্টার: / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ হাবিবুর রহমান নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হাবিবুর রহমান উপজেলার আজাদনগর এলাকার নদয়া গ্রামের লিয়াকত হোসেনের ছেলে।

সোমবার গভীর রাতে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

কালিগঞ্জ সেনা ক্যাম্প জানায়, শ্যামনগরের নিদয়া গ্রামের হাবিবুর রহমান নামক একজন সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রসহ নিজ বাসায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ সেনা ক্যাম্প এবং ১৭ বিজিবির যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

এসময় হাবিবুরের নিজ বাসস্থানের সামনে রাখা ধানের গোলার ভিতর থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং বাসস্থানের ভেতর থেকে বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

পরে হাবিবুর রহমানকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় কালিগঞ্জ সেনা ক্যাম্প।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ