• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কোটি টাকার গাড়ি নয়, জণগণের ভালোবাসায় সংসদে যেতে চাই- অধ্যাপক ইদ্রিস আলী

রিপোর্টার: / ১০২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইদ্রিস আলীর নির্বাচনী পথসভা এবং গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রচারণার ৬ষ্ঠ দিন মঙ্গলবার (২৭ জানুয়ারি) তিনি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা স্থলবন্দর এবং ঘোনা বাজারে পথসভা এবং গণসংযোগ করেছেন।

নির্বাচনী জনসংযোগ এবং পথসভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাশ,গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখার মুখপাত্র নিত্যানন্দ সরকার,বাসদ নেতা আবু তালেব মোল্লা, জাসদ নেতা আব্দুল্লাহ বিশ্বাস,অধ্যাপক ইদ্রিস আলীর সহধর্মিণী লাভলী পারভীন, এবং তার পুত্র একরামুল হাসান নয়ন, শ্রমিক নেতা শামসুল হক প্রমুখ।

নির্বাচনী পথসভায় মোটর গাড়ি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইদ্রিস আলী জনতার উদ্দেশ্যে বলেন, নির্বাচিত হয়েই পরের মাসেই কোটি টাকার গাড়ি কিনে বিলাসিতা নয় বরং জণগণের সেবক হয়ে বাঁচতে চাই। যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েই কোটি টাকার গাড়িতে চড়ার স্বপ্ন দেখে তারা আর যাই হোক জণগণের সেবক হতে পারে না। বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাশ বলেন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং সকল ধর্ম বর্ণের মানুষের জন্য বাসযোগ্য সাতক্ষীরা গড়তে হলে অধ্যাপক ইদ্রিস আলী কে মোটর গাড়ি প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।

তিনি আরো বলেন, অধ্যাপক ইদ্রিস আলী আপনাদেরই জনপদের গরীব মেহনতী মানুষের নেতা। তাকে সংসদে পাঠানোর দায়িত্ব আপনাদের । পথসভা শেষে তারা ভোমরা স্থল বন্দর এবং ঘোনা ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করে। এসময় সাধারণ জণগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ