• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

রিপোর্টার: / ৬১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় এক কিশোরীকে (১৬) ধর্ষণ এবং সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দেবাশীষ মল (২২) নামে এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে পাটকেলঘাটা থানার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দেবাশীষ মল সাতক্ষীরা সদর উপজেলার কুলতিয়া গ্রামের ভোলানাথ মলের ছেলে। তিনি স্নাতক পড়ুয়া ছাত্র বলে জানা গেছে।

মামলার নথিপত্র ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বাবা মালায়েশিয়া প্রবাসী। বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত দেবাশীষ ওই কিশোরীকে ধর্ষণ করে। বাধা দিলে কিশোরীকে কামড়ে জখম করা হয় এবং কৌশলে ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে দেবাশীষ। এই কাজে তাকে সহযোগিতা করে, একই গ্রামের হৃদয় ঘোষসহ আরও কয়েকজন।

কিশোরী বিষয়টি তার পরিবারকে জানালে সম্প্রতি ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় নিরুপায় হয়ে ভুক্তভোগীর মা গত ২৩ জানুয়ারি সাতক্ষীরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলার পর ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে জবানবন্দি গ্রহণ করা হয়েছে। মামলার ছায়া তদন্তে নেমে র‍্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা বুধবার রাত ৮টার দিকে দেবাশীষকে তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করে।

এ বিষয়ে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সোহরাব হোসেন জানান, র‍্যাব আসামিকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ