• আজ- শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় জামায়াত নেতার ছেলের তিন বছর ঘনিষ্ট প্রেমের সম্পর্ক: আজ বিয়ের পিড়িতে বসছেন অন্য মেয়ের সাথে আশাশুনিতে শিক্ষিকার যোগদানের সাড়ে ৩ বছরে অধিকাংশ সময় ছুটি আর অনুপস্থিত: বেতন তুলেছেন ষোলআনা কালিগঞ্জে ইনকিলাবের ৪০তম বর্ষপূর্তি উৎযাপন জমিজমা বিরোধে হামলা: ভয়ভীতি ও মামলার অভিযোগ সাতক্ষীরায় হাজিরা দিয়ে ফেরার পথে আদালত চত্বরে হামলা খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি ভোজিনিয়ার খেলা এবার সরাসরি দেখবেন তার মা খালি পায়ে খেলা সেই ছেলেই এখন মেক্সিকোর বিশ্বকাপ নায়ক যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার

সাতক্ষীরাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী নিরাপত্তা মাঠে নামছে বিজিবি

রিপোর্টার: / ৭৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সদরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি।
তিনি জানান, যশোর রিজিয়নের আওতাধীন ১৮টি জেলার ১০৮টি উপজেলার ৬২টি সংসদীয় আসনে প্রায় ২০০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। প্রতিটি উপজেলায় সর্বোচ্চ ৬টি প্লাটুন দায়িত্ব পালন করবে।
এ ছাড়া ৯৩টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে কেএনাইন (K-9) ডগ স্কোয়াড, র‌্যাপিড অ্যাকশন টিম (RAT), কুইক রেসপন্স ফোর্স (QRF) ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।
সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ৩টি জেলার ২১টি উপজেলার ১২টি সংসদীয় আসনে প্রায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এখানে ১৫টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হবে এবং প্রয়োজনে ড্রোন ও বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হবে বলে জানান তিনি।
লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, “বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে নির্বাচন কমিশনের সকল নির্দেশনা মেনে দায়িত্ব পালন করবে। ভোটাররা যেন নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।”
তিনি আরও জানান, আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে পুরো অঞ্চলে বিজিবি মোতায়েন কার্যক্রম সম্পন্ন হবে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা জোরদার করে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধেও কঠোর নজরদারি চালানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ