• আজ- বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
আশাশুনিতে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের গণসংযোগ ও পথসভা আশাশুনিতে সরকারি রাস্তার পাশের গাব গাছ কর্তনের অভিযোগ দ্বিতীয় দিনের মত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করল সাতক্ষীরা ল স্টুডেন্ট ফোরাম সরকার গঠনের সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো- আশাশুনিতে দাড়িপাল্লার প্রার্থী রবিউল বাশার রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবন কর্মকর্তা আটক জামায়াত প্রার্থী বাদলের মৃত্যু, শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত মোস্তাফিজের গেছে ৯ কোটি, আইসিসির ক্ষতি ৬ হাজার কোটি ইতিহাস গড়ার পথে আফগানরা এবার ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার প্রেসিডেন্ট

সাতক্ষীরায় বিদ্যুৎপৃষ্টে দুইজনের মৃত্যু

রিপোর্টার: / ৬৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় টমেটো তুলতে গিয়ে ইদুর মারা ফাঁদে বিদ্যুৎপৃষ্টে হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবপুর ইউনিয়নের তেতুলতলা গ্রামের সাবেক চেয়ারম্যান রজব আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫) এবং শিয়ালডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুর রহিম (৩৫)।

শিবপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, মনিরুল ইসলামের টমেটো ক্ষেত রয়েছে। ইঁদুর ও শিয়ালের উৎপাত থেকে রক্ষা পেতে ক্ষেতের ঘেরার সাথে বিদ্যুতের সংযোগ দেওয়া ছিল। শনিবার (৩১ জাুয়ারী) সকালে তার নিজ ক্ষেতে টমেটো তুলতে গিয়েছিল মনিরুল। এসময় অসাবধানতা বশত ঘেরার সাথে পা আটকে যায় মনিরুলের। তাকে বাঁচাতে গিয়ে পাশ্ববর্তী ঘের মালিক আব্দুর রহিমও বিদ্যুৎপৃষ্ট হন। এতে দুজনে ঘটনাস্থলেই মারা যান।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, বিদ্যুৎপৃষ্টে দুইজন মারা গেছে শুনেছি। আমাদের অফিসাররা সেখানে যাচ্ছে। তদন্ত করে তারপর বলা যাবে কিভাবে মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ