• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি গ্রেপ্তার

রিপোর্টার: / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

অনলাইন ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা থানা পুলিশ।

সোমবার (২ ফেব্রুয়ারি) উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. রফিক আহমদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গৃহকর্মী নির্যাতনের ঘটনায় একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। সর্বশেষ সোমবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, এ ঘটনায় মোট চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অপর দুই আসামি হলেন- শফিকুর রহমানের বাসার অপর দুই গৃহকর্মী রুপালী খাতুন এবং মোছা. সুফিয়া বেগম।

২০২৪ সালের ৪ সেপ্টেম্বর এমডি হিসেবে নিয়োগ পান সাফিকুর রহমান।

ড. মো. সাফিকুর রহমান ১৯৮৬ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ট্রেইনি কমার্সিয়াল অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক প্রশাসন ও মানবসম্পদ, পরিচালক প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস সাপোর্ট এবং পরিচালক বিপণন ও বিক্রয় হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ট্যারিফ, মার্কেট রিসার্চ, রিজারভেশন, কার্গো প্রভৃতি শাখায় কাজ করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সিঙ্গাপুর, থাইল্যান্ড ও গ্রিস স্টেশনে কান্ট্রি ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সুদীর্ঘ পেশাগত জীবন শেষে তিনি ২০১৭ সালে অবসরে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ