• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণে অনিয়ম দুদকের দিনভর অভিযান

রিপোর্টার: / ১৬৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের উপকূলীয় টেকসই বাঁধ নির্মাণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। লিখিত অভিযোগের ভিত্তিতে দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খুলনা কার্যালয়ের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।

দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক মো. রকিবুল ইসলাম, উপসহকারী পরিচালক মো. মহসীন আলী ও মো. আশিকুর রহমানের নেতৃত্বে গঠিত টিম শ্যামনগরের গাবুরা ইউনিয়নে চলমান বাঁধ নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করে। এ সময় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে দুদক সূত্র জানিয়েছে।

পরিদর্শনে বাঁধ নির্মাণে একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে রয়েছে নিম্নমানের ও লবণাক্ত বালি ব্যবহার, সুপেয় পানির পরিবর্তে লবণাক্ত পানি দিয়ে ব্লক নির্মাণ, আধুনিক পদ্ধতি অনুসরণ না করে দায়সারাভাবে ডাম্পিং এবং ব্লকের সঠিক কিউরিং না করে কাজ শেষ করার চেষ্টা।

অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দারা দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। উপকূলীয় এই এলাকা বারবার ঘূর্ণিঝড় ও নদী ভাঙনের শিকার হওয়ায় বাঁধটি তাদের জীবন ও সম্পদ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান তারা।

অভিযান শেষে দুদক কর্মকর্তারা বলেন, সংগৃহীত তথ্য ও প্রমাণ যাচাই করে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ