• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী

সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার!

রিপোর্টার: / ৬৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অস্ত্র-গুলি উদ্ধার হয়েছে। শুক্রবার (৬ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কৈখালী বিওপির নায়েক সুবেদার মোঃ রেজাউল করিমের নেতৃত্বে একটি টহল দল ভারত সীমান্তবর্তী গোলাখালীতে একটি চিংড়ী ঘেরে মাটিতে পুতে রাখা সাড়ে ৫লাখ টাকা মূল্যের ১২টি ইয়ারগান, ১৫ বক্স গুলি, ৭টি স্প্রীং, ৪০টি পিস্টন হোল্ডার এবং ১৬টি এলকে রেঞ্জ উদ্ধার করা হয়।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র চোরাকারবারীরা সুন্দরবনে পালিয়ে যায়। রিভাইরাইন বর্ডারগার্ড কোম্পানী নীলডুমুর অতিরিক্তি পরিচালক অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ আব্দুর রউফ (এন), বিএন জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এসব অবৈধ অস্ত্র বাংলাদেশে আনা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সীমান্তে টহল জোরদার করা হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র-গুলি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে এবং চোরাকারবারীদের চিহ্নিত করার চেষ্টা অব্যহত আছে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ