• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, ককটেল ও মাদকসহ আটক-১

রিপোর্টার: / ১৩৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে ককটেল, পিস্তলের গুলি ও মাদক উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এসময় মো. আবু মুসা (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার আলিপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আবু মুসাকে ৫ রাউন্ড পিস্তলের গুলিসহ আটক করা হয়। এছাড়া একটি নির্জন বাঁশঝাড় থেকে ৫টি ককটেল, ৯৩টি ইয়াবা বড়ি ও ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী সার্বিক নিরাপত্তা জোরদার করেছে। সম্ভাব্য সহিংসতা ও নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধার করা আলামত ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ