• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী

আশাশুনি প্রতাপনগরে জিম্মী করে ফসলি জমিতে জোর করে লবন পানি তোলার অভিযোগ

রিপোর্টার: / ৭০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে ধান চাষের জমি জিম্মী করে লোনা পানি তুলে মাছ চাষের করার অভিযোগ পাওয়া গেছে। ঘুর্ণিঝড়-বাঁধ ভাঙ্গা জলোচ্ছ্বস বেষ্টিত প্রতাপনগর ইউনিয়নে লোনা পানির ছোবল থেকে রক্ষা করে মিঠাপানির চাষাবাদে ইউনিয়নকে ভরে তুলতে জনগণকে সাথে নিয়ে সংগ্রাম শুরু করেন ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী।

২ বছর আগে তার সংগ্রামের সাথে মানুষ সায় দিয়ে লোনা পানি মুক্ত প্রতাপনগর গড়তে কাজ শুরু করেন। গত দুই বছরে ইউনিয়নে সবুজ বিপ্লব ঘটেছে। কেবল ধান চাষ নয় গাছগাছালী, সবজিসহ সবুজ ফসল ও গাছগাছালিতে ইউনিয়ন ছেয়ে গেছে। ফসল ঘরে তুলতে পেরে চাষীদের মন ভরে গেছে। কিন্তু এবছর ভিন্ন চিত্র গড়তে চেষ্টা করা হচ্ছে।

ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী জানান, ৫নং ওয়ার্ডের খেয়াঘাটের দক্ষিণ পাশে ছোট স্লুইস গেট দিয়ে পানি নিস্কাশন ব্যবস্থা ছিল। এলাকার পানি নিস্কাশনে গেটটি ব্যবহৃত হতো। মাদারবাড়িয়া গ্রামের মৃত জবেদ আলীর ছেলে শাহাদাৎ হোসেনের নেতৃত্বে সোমবার থেকে গেট দিয়ে লোনা পানি উঠানো হচ্ছে। পানি উঠানো বন্ধ না হলে এলাকার (প্রতাপনগর দক্ষিণ বিলের) ১০০০ বিঘা জমির ধান নষ্ট হয়ে যাবে। সাথে সাথে জলাবদ্ধতার সৃষ্টি হবে। এলাকার সার্বিক পরিবেশ নষ্ট হবে।

চেয়ারম্যান আবু দাউদ আরও বলেন, আমি লোনা পানি উঠানো বন্ধ করতে গেলে একটি গ্রুপ অশ্লীল ভাষায় কথা বলে।

বিষয়টি তদন্ত পূর্বক পদক্ষেপ গ্রহনের জন্য কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।  এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বলেন, অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ