• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী

চুয়াডাঙ্গায় টিসিবি ডিলারের বিরুদ্ধে পণ্যে ওজনে কম দেওয়ার অভিযোগ

রিপোর্টার: / ৬১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের দর্শনা থানাধীন গড়ুইটুপি ইউনিয়নে টিসিবি’র পরিবেশক রুহুল আজম মৃধার বিরুদ্ধে রমজান মাস উপলক্ষে উম্মুক্ত পণ্য বিক্রিতে ওজনে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, টিসিবির পণ্য উন্মুক্ত বিক্রি করার ডিলার রুহুল আজম মৃধা প্রিন্সের বিরুদ্ধে প্রতিটি পণ্যে ব্যাপক ওজনে কম দেয়ার অভিযোগে ক্রেতারা ক্ষুব্ধ হয়ে উঠে। বুধবার সন্ধ্যায় টিসিবি কার্ডধারিদের মাহে রমজান মাস উপলক্ষে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে সারাদেশে পর্যায়ক্রমে টিসিবি পণ্যের সাথে অতিরিক্ত আরো খেজুর ও ছোলা যুক্ত করে বিক্রির নির্দেশ মোতাবেক কর্মকান্ড পরিচালনা করে।

এমতাবস্থায়, ডিলার রুহুল আজম মৃধা ওজনে কম দেয়ায় বিষয়টি জনসম্মুখে প্রকাশ হয়ে পড়ে। এনিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

চুয়াডাঙ্গা সদর নির্বাহী অফিসের নিয়ন্ত্রণে থাকলেও এসব বিষয়ে কেউ তাকিয়ে দেখে না। সরকারের ভাবমূর্তি নষ্ট করতে এমন ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থ নিতে জোর দাবি উঠেছে।

তবে এব্যাপারে চুয়াডাঙ্গা সদর নির্বাহী অফিসারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ