• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কুয়েট ভিসির বিরুদ্ধে ব্যানার ও ফেসবুক লাইভ, কর্মচারীকে শোকজ

রিপোর্টার: / ৯১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

খুলনা প্রতিনিধি: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাকসুদ হেলালীর বিরুদ্ধে অশোভন বক্তব্য সম্বলিত ব্যানার প্রদর্শন ও ফেসবুক লাইভে প্রচারের অভিযোগে এক কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

অভিযুক্ত কর্মচারীর নাম মো. ইমদাদুল হক। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার রেজিস্ট্রার দপ্তরের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত।

গত ১৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা স্বাক্ষরিত এক চিঠিতে এ শোকজ করা হয়।

রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্বাচনপরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ভিসির ছবি সম্বলিত একটি ব্যানার টানান ইমদাদুল হক। সেখানে তিনি ভিসির বিরুদ্ধে ‘অসৌজন্যমূলক’ ও ‘মানহানিকর’ বক্তব্য প্রদান করেন এবং পুরো বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ প্রচার করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইমদাদুল হকের এই কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের ২য় সংবিধির বিধি ৩ এর উপবিধি (২১) অনুযায়ী ‘অসদাচরণ’ এবং শাস্তিযোগ্য অপরাধ। তিনি এই কাজ স্বেচ্ছায় করেছেন নাকি কারও প্ররোচনায় করেছেন, তা স্পষ্ট করতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, কেন তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তার উপযুক্ত ব্যাখ্যা আগামী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে দাখিল করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা জানান, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থি যেকোনো কাজের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। চিঠির অনুলিপি ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ